Skip to main content

Posts

Marble slate calligraphy 2024

Hand engraving work on slate marble. Calligraphy by Calligrapher Shah Mohammad Abdur Rahim, Bangladesh, this works in Dhaka, Bangladesh Calligraphy Institute. Dated 4 November 2024. The calligraphy style is Bahri alBangali alSultani Tugra. Text- Alsultan Almatahif Lutf Altahim Lultu fi Jasr Khalifatabad 1446 H. (calligrapher's signature) السلطان المتاحف لطف الرحيم لولتو في جسر خليفة اباد 1446ه

২০২৪ সালে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ আবু সাইদ Shahid Abu Saeed

২০২৪ সালে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ আবু সাইদ

Eid festival in my boyhood time

 ঈদ : শৈশব-কৈশোরে _________________ আর দুয়েক দিন পর পবিত্র ঈদুল ফিতর ১৪৪৫। আমাদের শৈশবে মহল্লায় আমরা ছেলে- বুড়ো- যুবকেরা সবাই একসাথে মসজিদে ইফতার করতাম। ইফতারের তোড়জোড় আসর সালাতের পর শুরু হয়ে যেত। পবিত্র রমজান শুরু হওয়ার আগেই মসজিদের জুমার নামাজের আগে ইফতার কে কে কয়দিন দিবে এবং প্রতিদিন যারা মহল্লার ছেলে বুড়োরা ইফতার করবে তারা নিজেদের ইফতারি নিয়ে আসবে। আসলে ঘটনা ঘটতো অন্যরকম। প্রতি বাড়ি থেকেই বেশি ইফতার পাঠানো হতো সত্তর গুণ সওয়াবের আশায়। বাড়ির মহিলারা মনে করতেন, পুরুষেরা নামাজ ও ইফতার করবে মসজিদে। সুতরাং সেভাবে আমাদের মনোভাব গড়ে ওঠে। আমরা মাটির সানকিতে ইফতার করতাম আর এগুলো পরিস্কার পরিচ্ছন্ন আমাদের কিশোরদের করতে হত। সেটা আমরা মনের আনন্দেই করতাম। আমাদের সময়ে ইফতারের প্রধান আইটেম ছিল ভেজা চিড়া ও নারকেল কুরা সহযোগে খেজুর গুড় আর ছোলা বুট। কখনও আদা কুচি দিয়ে কাঁচা ছোলা থাকত। ভালো খেজুর কদাচিৎ পাওয়া যেত, তবে দেশি খেজুর, বরই, আমড়া, পেয়ারা, কলা, সফেদা কখনও আখের টুকরো পেয়েছি, পেয়াজু, বেগুনি, ডালের বড়া থাকত আর লেবুর শরবত। কখনও তরমুজ, বাঙ্গি/ফুটি। নতুন ধান ওঠার সময়ে ...

Eid Mubarak 1445

 Taqabbalallahu Minna wa minkum salihal Amal. Kullu aam wa antum bil khair Eid Mubarak, sulus style. Calligraphy by Shah Mohammad Abdur Rahim, PhD researcher in calligraphy, DU, Bangladesh 

My calligraphy stamps collections

United Arab Emirates   I have some beautiful calligraphy stamps souvenirs and view cards collections. Syria Malaysia Sudan 

محبرة الطين البنغالية القديمة، سنة سبع ام ثمنمياة ميلادي

  محبرة الطين البنغالية القديمة، سنة سبع ام ثمنمياة ميلادي

Mohammad Abdur Rahim, Calligraphy Artist I Khulna Collectors Show 2023...

Gulzar calligraphy

 মুসতলাহাতুল খত্ ক্যালিগ্রাফির পরিভাষা _________ খত্ গুলজার গুলজার ক্যালিগ্রাফি ২০০৯ সালের কথা। ইরান সরকারের আমন্তণে তেহরানের খোমেনী মোসাল্লায় ১৬তম কুরআন ক্যালিগ্রাফি প্রদর্শনিতে অংশগ্রহণ করি। সেখানের অনেকগুলো স্মৃতির মধ্যে একটি হলো গুলজার ক্যালিগ্রাফির দেখা পাওয়া। প্রদর্শনিতে ১৫ দিনের মত আমরা তেহরানের ফেরদৌসি হোটেলে ছিলাম। এ সময়ে সেখানে আরো ৫টি ক্যালিগ্রাফি প্রদর্শনিতে অংশগ্রহণ করি। এর ভেতর ৬ষ্ঠ আন্তর্জাতিক বিসমিল্লাহ ক্যালিগ্রাফি প্রতিযোগিতার বিচারক প্যানেলের সদস্য থাকার সুযোগ হয়। যাহোক, তেহরানে ছোট বড় বেশ কয়েকটি ক্যালিগ্রাফির জাদুঘর আছে। তবে তেহরান জাতীয় ক্যালিগ্রাফি জাদুঘরটি সেরা। সেখানে হুনারমান্দে খোশনবিশি ইরানের স্থানীয় ধারাগুলোর ভেতর খোশনবিশি খত্তে গুলজার বিভাগটিতে প্রচুর কাজ ছিল। বিশেষকরে মাহমুদ জয়নুদ্দিন, মোহাম্মদ বাকের জরিন কলম, মোহাম্মদ কাজেম, মোহাম্মদ আলি, শেখ আলি সাখাফের কাজগুলো অসাধারণ লেগেছিল। গুলজার আসলে ফুল সজ্জিত ক্যালিগ্রাফি। ইরানের গুলজার নামক স্থান, যেখানে একধরণের বিচিত্র রঙের বাহারি ফুলের দিগন্ত বিস্তারি মাঠ ময়দান রয়েছে। ধারণা করা হয়, সেখানকার ক্য...

Terminology of Calligraphy

    মুসতলাহাতুল খত্ ক্যালিগ্রাফির পরিভাষা   আল খত্ত অল রসম ফিল ফান্নিল শারকি প্রাচ্যশিল্পকলায় ক্যালিগ্রাফি ও অঙ্কন   ২০১৮ সালে আমার এমফিল চুড়ান্ত ভাইবা পরীক্ষার দিনে একটি প্রশ্ন ছিল- প্রাচ্যশিল্পকলায় ক্যালিগ্রাফি ও অঙ্কন বিষয়ে আপনার বক্তব্য কি? বিষয়টি নিয়ে বহু বছর ধরে আমিও চিন্তা ভাবনা করেছি। মূলত বিভিন্ন প্রদর্শনী, ক্যাটালগ, বই-পত্র, জাদুঘরে রক্ষিত মুঘল, রাজপুত, দক্ষিণী ধারার ছবি দেখে, এর আঁকার রীতি নিয়ে ভেবেছি এবং পড়াশুনা অব্যাহত রেখেছি। গতকাল জুমাবার টাঙ্গাইলে ১ম ক্যালিগ্রাফি প্রশিক্ষণ কর্মশালায় গিয়ে অংশগ্রহণকারীদের একজন এমন ধরণের প্রশ্ন করেছিলেন। তিনি আমার একটি ক্যালিগ্রাফির ভেতর ফুল লতা পাতার নকশা দেখে জানতে চান, সেটা কী তরিকায় করা হয়েছে? আমি বললাম, এটা প্রাচ্যকলা (আল ফান্ন আল শারকি) তরিকার করা। অর্থাৎ ক্যালিগ্রাফি ও অঙ্কন অলঙ্করণ সবই ক্যালিগ্রাফি কলম ও কালি দিয়ে করা। প্রাচ্যশিল্পে ক্যালিগ্রাফি ও আঁকার কাজে উপায় উপকরণের ভিন্নতা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশে প্রাচ্যশিল্পের সবধরণের উপায় উপকরণ ও রীতির ব্যবহার লক্ষ্য করা যায়। প্রাচিন ভারতীয় রীতিতে ছবি...

The Uses of Calligraphy

    The Uses of Calligraphy by Raihan Sani Bangladesh Calligraphy Institute   আলহামদুলিল্লাহ! আল্লাহপাকের অশেষ মেহেরবানিতে বাংলাদেশ ক্যালিগ্রাফি ইনস্টিটিউটের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রথম প্রকাশনা হিসেবে রায়হান সানি রচিত "দ্য ইউসেস অব ক্যালিগ্রাফি" অর্থাৎ 'ক্যালিগ্রাফির প্রয়োগ' বইটি ছাপা হয়েছে। একজন ক্যালিগ্রাফার কিম্বা ক্যালিগ্রাফি লাভারদের জন্য কোন কোন সারফেসে কি কি মাধ্যমে ক্যালিগ্রাফির প্রয়োগ ও ব্যবহার হয়েছে বা হতে পারে, তা জানা এবং এর ভ্যালু অনুধাবন করা জরুরি। রায়হান সানি দীর্ঘ সময় ধরে বিষয়টি নিয়ে বিভিন্ন সূত্র থেকে ধারণা লাভ করেছেন, গভীরভাবে অধ্যয়ন করেছেন এবং গবেষণা পদ্ধতি অনুযায়ী তিনি বাংলাদেশ ক্যালিগ্রাফি ইনস্টিটিউটের আর্কাইভে রক্ষিত মূল্যবান বই ঘেটে এটা রচনা করেছেন। বইয়ের বিবলিওগ্রাফিতে তালিকা সংযোজন করা হয়েছে। বিষয় সংশ্লিষ্ট ছবি দেয়া হয়েছে। কিছু চার্টও আছে। বইটি আমি ভাল করে দেখে একটা মন্তব্য লিখে দিয়েছি। মূলত এটা তার প্রথম গবেষণামূলক কাজ। বইটি আমেরিকান ইংরেজিতে লেখা হলেও সহজ পাঠ্য। আশা করা যায় পাঠকের উপকারে আসবে এবং সুখপাঠ্য হবে। বাংলাদেশ...

কাঁচা রঙ - পাকা রঙ সমাচার Raw Color - Ripe Color in Painting

      অনেক বছর আগের কথা। শৈশবে খুলনা শিশু একাডেমিতে ছবি আঁকা শিখতে যেতাম। সেখানে খুলনা আর্ট কলেজের শিক্ষকগণ ক্লাস নিতেন। কিছুদিন রফিক স্যার(ড. রফিকুল আলম) কে পেয়েছিলাম। তখন একটা কথা খুব চিন্তায় ফেলত। তিন দশক ধরে ক্যালিগ্রাফির ছাত্র পড়াতে গিয়ে যখন রঙের বিষয় আসে, সেখানেও কথাটা চলে আসে। ছাত্ররা রঙ করে আর ওস্তাদ বলেন, রঙটা কাঁচা হয়েছে। ওটা পাকাতে হবে। প্রশ্ন হলো রঙ তো রঙই। সেটার আবার কাঁচা-পাকা কি!! আমরা পানি রঙ বা এক্রেলিক রঙের সাধারণত ১২টা শেডের সেট কিনে থাকি। এই শেডগুলোর কয়েকটা সরাসরি ব্যবহার করি আর কিছু শেডের সাথে অন্য রঙ মিলিয়ে ব্যবহার করি। চারুকলার ছাত্ররা এটা হাতে-কলমে রপ্ত করেন এবং এর ভেতরের কৌশলগুলো স্যারদের কাছ থেকে পেয়ে থাকেন। একই রঙ, বিভাগ ভিন্নতার কারণে 'ভাব প্রকাশ' আলাদা হয়। ড্রইং এন্ড পেইন্টিং বিভাগ এবং ওরিয়েন্টাল আর্ট বিভাগের কাজের মধ্যে এ পার্থক্য বেশ দেখা যায়। এছাড়া রঙ প্রয়োগের বিষয়ে জমিনটা খুব গুরুত্বপূর্ণ, কাগজ বা ক্যানভাসের জমিন সম্পর্কে ধারণা না থাকলে রঙ বেশি খরচা হয় তবু মনমত ফল পাওয়া যায় না। রঙ কাঁচা-পাকার বিষয়টা শুধু বলে দিলে হয় না,...

এ কোন উৎসবে মাতো বাঙ্গাল! O Bangal!

 এ কোন উৎসবে মাতো বাঙ্গাল! -আবু রায়হান "মুচলমান হস্ত বর্ণমালা সংস্কারে চালায়েছে ছুরি" ব্রাহ্মণ টিকি নেড়ে কয় আজি হতে যবন-ম্লেচ্ছবৎ বর্ণমালাকে দিলেম আক্ষা- "ক-অক্ষর গোমাংস" তব অচ্ছ্যুৎ নাম যবনিমিশাল এ অক্ষরমালা দূর হোক শাস্ত্র লিখয়তে, ঠাঁই হবে শাস্ত্র 'নাগরিতে' দেবতার নামে হোক দেবনাগরি পূণ্য এ ব্রাহ্মণ হস্তে!" এ বয়ান আজ ভুলে গেছো বাঙ্গাল! তোমার পিতামহ যে হারায়েছিল হালের জিরাত  আর মুখের ভাষাটাও ঐ টিকিধারীর কাছে আজ তোমার মেয়ের গালে আঁকে পৌত্তলিক মটিফ ছেলে নাচে পেঁচার দণ্ড হাতে বিশাখার আরতিতে! ঢাকা, বৈশাখ ২, ১৪২৯।

Bci 1st annual catalog 2020-2021

 1st annual catalog  Cover page Paintings Our ustads Students works Class work https://drive.google.com/file/d/1l4edzkm_rXols45IYdsJOd7tT-lXzRjS/view?usp=sharing

কিয়াসাতুল খত্ Kiasatul Khatt

By Mohammad Abdur Rahim Ustad, Bangladesh Calligraphy Institute, Dhaka আমরা যারা ক্যালিগ্রাফি করি, আমাদের অধিকাংশ ভাললাগা এবং ভালবাসার কারণে ক্যালিগ্রাফি করি। অনেকে খুব সহজে কিভাবে ক্যালিগ্রাফি করা যায় এবং কত অল্প সময়ে ক্যালিগ্রাফি করা যায় সেটা শেখানো এবং শেখার জন্য উপায় খুঁজে থাকি। যে কোন শিল্পশিক্ষার প্রাতিষ্ঠানিক রূপ আছে আর অন্যদিকে সেটা কপি করা বা নকল করার বিদ্যাও আছে। নকল করা কিন্তু সব সময় খারাপ বা অবৈধ নয়, যদি বিধি মোতাবেক নকল করা হয় তা একজন শিক্ষার্থীকে দ্রুত মানসম্পন্ন পর্যায়ে উন্নীত হতে সাহায্য করে। কিন্তু নকল কাজকে আসল এবং নিজের বলে চালানো কিংবা বিধি মোতাবেক না হয়, তাহলে ক্যালিগ্রাফার হওয়া প্রায় অসম্ভব। এজন্য ক্যালিগ্রাফির প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন। আজকে আমরা কিয়াসাতুল খত নিয়ে কথা বলবো। কিয়াসাতুল খত মানে ক্যালিগ্রাফির মাপঝোক। একটা হরফ লিখতে বা একটা কম্পোজিশন করতে যেসব নীতিমালা রয়েছে তা কিয়াসাতুল খত্ এর অন্তর্ভুক্ত। প্রাথমিক পর্যায়ে কিয়াতুল খত্ মিজানুল খত্ দিয়ে শুরু হয়। একটা হরফ লিখতে দৈর্ঘ্য ও প্রস্থ সেটা কত নোকতা হবে তা দেখানো হয়। এরপর হরফে হরফে গ্যাপ লাইনে লাইনে কতটু...

ক্যালিগ্রাফির পরিভাষা : সুলুস শৈলীর হা হাউয়াজ Ha Hawaj in Calligraphy

বাংলাদেশে ক্যালিগ্রাফি অনেকদূর এগিয়েছে। কেউ কেউ বলছেন, তিনি বিপ্লব ঘটিয়ে ফেলেছেন। আমরা যারা ক্যালিগ্রাফি ভালবাসি, এসব কথাবার্তায় আনন্দিত ও আশার আলো দেখি। আর খোঁজ নিতে থাকি আসলে আমাদের ক্যালিগ্রাফি কতদূর এগিয়ে গেলো। তবে আশার কথা হল ক্যালিগ্রাফি চর্চা ও শিক্ষা এখানে সঠিক পথে এগিয়ে চলছে। অন্তত যারা চর্চা করছেন এশিল্পটির প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে তাদের আগ্রহ বাড়ছে আর দিন দিন ক্যালিগ্রাফার(অবশ্যই কলমুল খত দিয়ে বিধি মোতাবেক লেখার যোগ্যতা সম্পন্ন) তৈরি হচ্ছে। আর যারা কপি কাজ করে ক্যালিগ্রাফার পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ! শিল্পের প্রয়োজনে তারাও শিল্পী ক্যালিগ্রাফার হয়ে উঠবেন আশা করা যায়। ক্যালিগ্রাফি সাধনার বিষয়। ইতকান ও ফিকরার বিষয়। এ শিল্পকলায় মহান ও ঐতিহ্যবাহী ধারা রয়েছে। আমাদেরকে সেই আলোয় অবগাহন করে ক্যালিগ্রাফিকে সামনে নিয়ে যেতে হবে। ক্যালিগ্রাফির রয়েছে অসাধারণ গোপন বিষয় যা জানা প্রয়োজন এবং সে আলোকে চর্চা করতে হবে। আজকে আমরা সুলুস শৈলীর হা হাউয়াজ নিয়ে কথা বলবো। আরবি হরফের ক্রম প্রাচীন কালে আবজাদিয়া বা স্থানমান অনুযায়ী ছিল। যেমন আলিফ=১, বা=২, জিম=৩, দাল=৪ ইত্যাদি। এখান থেকে একে আবজাদি...

Short Biography of Mohammad Abdur Rahim

D. Mohammad Abdur Rahim (A famous Calligrapher and Artist of Bangladesh) Born : 05 March 1974, Khulna Contact : +8801819676027 e-mail : rahimcalligraphy05@gmail.com Fathar's Name : Mohammad Abdur Rashid Mother's Name : Begum Rokea Rashid Education : -M.M ( Kamil Hadith )1994 -Master of Arts ( Islamic Studies ) 2005 -M.phil(Oriental Art Department. Dhaka University) 2018. -Ph.D Student in Calligraphy (Oriental Art Department. Dhaka University) 2019. Co-curricular Activities : -Khulna Shishu Academy, Art Class on Friday 1982-1990. -Art & Painting workshop 6th months 1986. -16th Art History and Art Appreciation Course, Shilpakala Academy, Dhaka 2003. -Calligraphy learnt from Ustad Shahidullah F. Bari ( Thuluth, Naskh, Muhakkak, Raihani, Dewani and Kufi). - Calligraphy learnt from Ustadah Mahbube Pur Rahimi Mashadi Irani ( Nasta'lik ). -One day Calligraphy Workshop of Ustad Ali Farasati (Iran) in 2005 in National Museum in Dhaka. -Iran- Bangladesh Calligraph...

Bangladesh Collectors' Show 2021

30 অক্টোবর 2021 সন্ধ্যায় রাজধানী ঢাকার ধানমন্ডির একটি হোটেলে বাংলাদেশ কালেক্টরস্ শো 2021 সমাপনী ও প্রাইজ গিভিংএর জমকালো গালা এন্ড নাইট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস্ ক্লাব (বিএমসিসি) আয়োজিত ভারচুয়াল প্রদর্শনিতে দেশ বিদেশের 121 জন সংগ্রাহকের 162 আইটেম প্রদর্শিত হয়। এ ধরণের বিচিত্র ও আকর্ষণীয় শখের বস্তুসামগ্রীর প্রদর্শনি বাংলাদেশে প্রথম আয়োজন। প্রদর্শনিতে অংশ নিতে পেরে আমি আনন্দিত। আন্তরিক ধন্যবাদ জানাই শাকিল হক, শিমুল ভাইসহ আয়োজক কমিটির প্রত্যেক সদস্যের প্রতি। তারা অক্লান্ত পরিশ্রম করে এমন সুন্দর ও জমকালো আয়োজন সফল ও সার্থক করেছেন। আরো ধন্যবাদ জানাই চমৎকার সব গিফ্ট আইটেমগুলো যারা স্পন্সর করে আমাদের প্রাপ্তির আনন্দকে বাড়িয়ে দিয়েছেন। শতাধিক সংগ্রাহকের সাথে কোভিড পরবর্তি পরিস্থিতিতে মিলনমেলা খুবই আনন্দদায়ক ছিল। প্রদর্শনিটি ইতোমধ্যে ৮০টি দেশের চল্লিশ হাজারের অধিক দর্শক ভিজিট করেছেন। প্রদর্শনির লিংক - https://bdcs21.blogspot.com/2021/09/mohammad-abdur-rahim-calligraphy.html?m=1

Bangladesh Collectors Show 2021 | Prize Giving Ceremony & Gala Night Eve...

Bangladesh Collectors' show 2021

I perticipate the online exhibition. the exhibitiuon is unic and joyful. https://bdcs21.blogspot.com/2021/09/mohammad-abdur-rahim-calligraphy.html?showComment=1634522410882#c5653255531877704151