ক্যালিগ্রাফি ও কবিতা - মোহাম্মদ আবদুর রহীম ------------------------ "ইন্না মিনাল বয়ানে লা সেহরা ওয়া ইন্না মিনাল কলমে লা শেয়রা" ------------------------ আরবদের বলা হয় স্বভাব কবি। আমাদের দেশেও লেখাপড়া জানে না কিন্তু সুন্দর মিলিয়ে ছন্দে জ্ঞানের কথা বলার লোক অনেক পাওয়া যায়। বিশেষ করে নদী তীরবর্তী এলাকায় বেশি দেখা যায়। প্রাচীন আরব প্রবাদে এজন্য বলা হয়, "কোনো কোনো বয়ানে রয়েছে যাদু আর কোনো কোনো ক্যালিগ্রাফিতে রয়েছে কবিতা।" আরব ক্যালিগ্রাফারদের অধিকাংশ ছিলেন একাধারে কবি, গদ্য লেখক, গ্রন্থকার, গবেষক ও পেইন্টার। উস্তাদ ইবনে মুকলার বহু গ্রন্থ ও রচনায় কবিতা আছে। আর ইবনে বাওয়াব তো ক্যালিগ্রাফি বিষয়ে একখানা চমৎকার কাব্যগ্রন্থ রচনা করেছেন। অধিকাংশ ক্যালিগ্রাফার চিন্তাশীল ও অন্তর্মুখী মনোভাবের। ফলে বাইরে থেকে ক্যালিগ্রাফারের ভেতরের কাব্য সমুদ্রের তরঙ্গমালার খোঁজ মেলে না। ক্যালিগ্রাফারদের মত পেইন্টার শিল্পীও কবি হয়ে থাকেন। কাব্যগ্রন্থ থাকলে তাকে কবি বলে চিনি। আমাদের সিনিয়র ক্যালিগ্রাফি শিল্পী ইব্রাহিম মন্ডলের কাব্যগ্রন্থ আছে এবং আরেক সিনিয়র ক্যালিগ্রাফি শিল্পী...