Skip to main content

Posts

বাংলা ভূখন্ডে ক্যালিগ্রাফির পদযাত্রায় শিলালিপির ভূমিকা

Muhaqqaq style -মোহাম্মদ আবদুর রহীম ক্যালিগ্রাফিকে শুধুমাত্র 'হাতের লেখা' বলে পরিচয় দিলে অসম্পূর্ণ থেকে যায় এর অর্থ। 'সুন্দর হাতের লেখা' বললে আক্ষরিক অর্থ বলা হয়। আরব সিভিলাইজেশন প্রবন্ধে বলা হয়েছে- আরবি লিপিকলা প্রবহমান নকশা এবং জটিল জ্যামিতিক ডিজাইনের সমন্বয়। এই নান্দনিক লিপিকলা সম্পর্কে আলেকজান্দ্রিয়ার দার্শনিক ও গণিতের জনক ইউক্লিদ বলেন, "একটি 'আধ্যাত্মিক কৌশল' হিসেবে ক্যালিগ্রাফিকে গত ১৩শত বছর ধরে আরবদের কলম শুধু বিশুদ্ধ এবং সমৃদ্ধ করেছে।" আসলে ক্যালিগ্রাফি হচ্ছে লিপিকলা বা লিপি দিয়ে যে শিল্পকর্ম করা হয়। বাংলা ভূখন্ডে প্রাচীন কাল থেকে যারা শাসন করেছেন, তারা সুবিধামত একটি ভাষাকে রাজভাষা করেছেন এবং নথিপত্রে তা ব্যবহার করেছেন, জনসাধারণের সাথে সংযোগের ক্ষেত্রে এভাষায় জনহীতকর কাজের পরিচিতি ফলক বানিয়েছেন। প্রাচীনকাল থেকে এ অঞ্চলে পাথরে, তাম্র ফলকে এর নিদর্শন দেখা যায়। কাগজ বা টেকসইবিহীন মাধ্যমে এই নিদর্শন পাওয়া দুষ্কর। একটা মজার বিষয় হচ্ছে, ক্যালিগ্রাফির সত্যিকার পদযাত্রা নিয়ে আলোচনার ক্ষেত্রে প্রাচীন নিদর্শন খুজতে গিয়ে ১২০৬ সালে (১...

সাত্তার জামে মসজিদ

রাজধানী ঢাকার অদূরে শ্রীপুরের মাওনায় আন্তর্জাতিক মানের বিশাল আয়তনের একটি মসজিদ নির্মান করা হচ্ছে। বিশিষ্ট্য ব্যবসায়ী আবদুস সাত্তার এ মসজিদটির নির্মাণ ব্যয়ভার বহন করছেন। মসজিদটিতে পর্যায়ক্রমে আরবি ক্যালিগ্রাফি এবং ইসলামী নকশা দিয়ে সুশোভিত করা হবে। চমৎকার দৃষ্টিনন্দন শিল্প সুষমা মন্ডিত এ স্থাপনায় তিনশতেরও বেশি ন্থানে ক্যালিগ্রাফি ও অলঙ্করনের কাজ হবে। এজন্য তুরস্কের বিখ্যাত ক্যালিগ্রাফার ও কুরআন-মুফাসসির মোজাফ্ফর আহমদ সম্ভাব্য ক্যালিগ্রাফি(সুলুস লিপি) এবং পার্শ্ব অলঙ্করণ কাগজে ও সফট কপি করে পাঠান। একাজে তার পক্ষ থেকে সহায়তা করেন ঢাকাস্থ তুর্কি স্কুলের শিক্ষক আবদুল কারিম। ক্যালিগ্রাফি ও সৌন্দর্য বর্ধন কাজে প্রয়োজনীয় ক্যালিগ্রাফি ও নকশা সম্পাদনা, তদারকি, সমন্বয় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে নতুন করে অঙ্কনের কাজ ও স্থাপনের সার্বিক দায়িত্ব পালন করেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ক্যালিগ্রাফার মোহাম্মদ আবদুর রহীম। পবিত্র স্থাপনাটির মূল নকশা ও নির্মাণ করেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আর্কিটেক্ট কে এম মাহফুজুল হক জগলুল এবং তার প্রতিষ্ঠান ইন্টার্ডেক সিস্টেম।  মূল স্থাপনার বাহিরে এ্যাকোয়া হোয়াইট মার্বেল ...

আর্কাইভ থেকে "আর্ট এক্সিবিশন ২০০৮"

Catalog of the exhibition ১৬-১৮ নভেম্বর ২০০৮ ইসলামিক সিভিলাইজেশন ইন সাউথ এশিয়া উদযাপন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরসিকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে চারুকলার জয়নুল গ্যালারিতে ইসলামিক আর্টের শীর্ষস্থানীয় কয়েকজন শিল্পীর অর্ধ শতাধিক শিল্পকর্ম নিয়ে আর্ট এবং ফটো প্রদর্শনী অনুষ্ঠিত হয়। Mohammad Abdur Rahim শিল্পিরা হলেন- মুর্তজা বশীর, ড. আবদুস সাত্তার, সাইফুল ইসলাম, ইব্রাহীম মন্ডল, আরিফুর রহমান, আমিনুল ইসলাম আমিন, মোহাম্মদ আবদুর রহীম ও ফটোগ্রাফার বাবু আহমেদ। Right to left- Artist Ibrahim Mondol, Arifur Rahman, Syful Islam, Aminul Islam Amin, Mohammad Abdur Rahim and Photographer Babu Ahmed

ইসমাইল গুলজী : ক্যালিগ্রাফি পেইন্টিংয়ের পথিকৃৎ

Catalog cover of Gulgee painting calligraphy ২০০৬ সালের মার্চ মাস। ঢাকায় এশিয়ান বিয়েনাল চলছে। জাদুঘরের মহাপরিচালক মাহমুদুল হক বললেন গুলজীর অসাধারণ ক্যালিগ্রাফি পেইন্টিংয়ের কথা। ক্যালিগ্রাফি পেইন্টিংয়ে রঙ ও রেখার যে আশ্চর্য সম্মিলন, তা তিনি নিদর্শন হিসেবে আমাদের সামনে রেখে গেছেন। গুলজীর সাথে সাক্ষাতের জন্য শিল্পকলায় গেলাম। অনুষ্ঠান শেষে হোটেল পূর্বানীতে তিনি কথা বলতে রাজি হলেন। Ismail Gulgee and Mohammad Abdur Rahim, Hotel Purbani lobby, Dhaka, March 2006 তিনি জানালেন, ক্যালিগ্রাফি তাকে আধ্যাত্মিকতার অনুভব এনে দেয়। ক্যালিগ্রাফি পেইন্টিং করার সময় একধরণের অলৌকিক আবেশ বোধ করেন। বিশেষ করে সোনালী-রুপালী রংয়ের ভেতর ইসলামিক ঐতিহ্য এবং একটি রাজকীয় ভাব থাকায় তার ক্যালিগ্রাফিতে রঙগুলো স্বাভাবিকভাবে ব্যবহার করেছেন। Calligraphy Painting, Allahu Akbar গুলজীর পেইন্টিংয়ে একটি রহস্যময়তা দর্শককে আবিষ্ট করে। যেন এর হরফগুলো নাচছে, দৃষ্টির পিপাসা ক্রমশ ঘুরে বেড়ায় পেইন্টিংজুড়ে আর সৌন্দর্যসুধা পান করে। বাংলাদেশের ক্যালিগ্রাফির সম্পর্কে তিনি উচ্ছাস প্রকাশ করে বলেন, অচিরেই বাংলাদেশের ক্যালি...

প্রাচীন বাঙালায় ক্যালিগ্রাফি

-মোহাম্মদআবদুর রহীম সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ হচ্ছে একটি স্বভাবগত বিষয়। সভ্যতার বিকাশের ধারায় মানুষের রুচিবোধের মাত্রার পরিবর্তন হয়। খাদ্যাভাস, পোষাক, আবহাওয়া, ভৌগলিক অবস্থান প্রভৃতি মানুষকে বৈশিষ্ট্যগত প্রভাব ও জীবনধারা চয়নে পাল্টে ফেলে। সৌন্দর্যবোধকে শুধু নিজের জন্য নয়, উত্তর-পুরুষের জন্য নিদর্শন স্বরূপ রেখে যেতে যে প্রয়াস দেখা যায়, ক্যালিগ্রাফি তার ভেতর একটি অন্যতম মাধ্যম। এটি একাধারে উন্নত রুচিবোধ এবং তথ্যের সমাহারসহ সৌন্দর্য্যের আকর হিসেবে বিবেচিত হয়। বাঙালা ভূখণ্ডের প্রাচীন নিদর্শন, বিশেষ করে ক্যালিগ্রাফির যে নমুনা পাওয়া যায় তা হাজার বছরের পুরনো। গবেষকগণ প্রাচীন বাঙালা বলে যে ভূখণ্ডকে চিহ্নিত করেছেন, সেটা বর্তমান বাংলাদেশের দক্ষিণাঞ্চল তথা পদ্মার দক্ষিণ পাড় থেকে সুন্দরবন অঞ্চল পর্যন্ত এলাকা। বাঙালার আরেকটি পরিচয় হচ্ছে, চট্টগ্রামকে বেংগাল বলে উল্লেখ করেছেন প্রাচীন ইউরোপীয় ভূগোল গবেষকরা। তবে ইসলাম পূর্ব সময়ে আরবরা সমূদ্র পথে ব্যবসায়-রুট হিসেবে বর্তমান বঙ্গোপসাগরকে বাহর আল হারাকান্দ বলে উল্লেখ করেছেন এবং সুন্দরবন অঞ্চলকে ‘বাঙালা’ বলে তাদের নথিপত্রে লিখে গেছেন। চন্দ্ররাজাদের...

Kufi calligraphy work for IRCICA

I made a kufi style work for competition of IRICICA 2009. Wa ibadur rahmanillazina yamshuna a'lal ardi hawna, wa ija khatabahumul zahiluna kalu salama, wallajina yabituna lirabbihim suzzadan, wa qiama. And this Mushaf kufi work for competition of IRCICA 2012. Bismillahir rahmanir rahim, inna anjhalnahu fi lailatil qadri, wama adraka ma lailatul qadri, lailatul qadri khairum min alfi sharin, tanajjhalul malaikatu warruhu fiha beijni rabbihim min kulle amrin salam, hia hatta matlae'l fazre.

Calligraphy painting 1434

We desired to attend Calligraphy Competition of Madina Munawara 1434 H. So, I make a calligraphy painting. Allahumma ezal bi al-madina du'fa ma za'alat bi makkah min al-mubarakah-Al-Hadith.